করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি অমান্য করে পোষা কুকুরের জন্মদিন পালন। সেই অনুষ্ঠানের জন্য খরচ সাত লাখ রুপি। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে।
করোনাবিধি অমান্য করার অভিযোগে সেই অনুষ্ঠানে থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টালিমস। প্রতিবেদনে বলা হয়, কুকুরের জন্মদিন পালন করা অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, অংশগ্রহণকারী বেশ কয়েকজন মাস্ক পরিধান করেননি। এরপরেই করোনাবিধি লংঘনের দায়ে ৩ জনকে গ্রেফতার করে আহমেদাবাদ পুলিশ। পুলিশ জানায়, এবি নামক এক কুকুরের জন্মদিন পালনের জন্য মোট ৭ লাখ রুপি খরচ করা হয়েছে। খুকুরটি আহমেদাবাদের বাসিন্দা চিরাগ আলিয়াস দাগো প্যাটেলের। তিনি জন্মদিন পালনের জন্য মধুভবন গ্রিন পার্টি সেন্টারে সবাইকে আমন্ত্রণ জানান। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া বিধি অমান্য করেছেন অনেকে। তাদের কারও কারও মুখে মাস্ক ছিলো না। ভিডিও দেখে তিনজনকে চিহ্নিত করে গ্রেফফতার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.