প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ১০:৫২ এ.এম
গুলির শব্দে কলকাতা হাইকোর্টে আতঙ্ক

ভারতের কলকাতা হাইকোর্ট চত্বরে বুধবার সকালে আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, হাইকোর্টে কর্তব্যরত এক পুলিশ সদস্যের বন্দুক থেকেই ভুলবশত ওই গুলি বেরিয়ে গিয়েছিল।
ঘটনাটি যখন ঘটে, তখন বিচারপতি ও আইনজীবীরা আদালতে এসে পৌঁছাননি। ওই ঘটনায় কোনো ক্ষতি হয়নি বলেও পুলিশ জানিয়েছে। হাইকোর্টে এজলাস শুরুর আগে নিরাপত্তা ও অন্য দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কাজে যোগ দেন। প্রতিদিনের মতো বুধবারও তারা প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় কয়েকজন পুলিশ কর্মী তাদের আগ্নেয়াস্ত্রে গুলি ভর্তি করছিলেন।তখনই হঠাৎ করে এক কনস্টেবলের এসএলআর রাইফেল থেকে গুলি বেরিয়ে যায়। ওই গুলিটি গিয়ে লাগে হাইকোর্ট থানার মালখানার ছাদে। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় অন্য পুলিশ সদস্যদের মধ্যে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.