গ্রিসের লোনিয়ান সাগরে শনিবার দিবাগত রাতে (২০ ফেব্রুয়ারি) ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি দু’জন আটকা পড়েছেন। জাহাজটিতে আগুন লাগার কারণ জানা যায়নি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গ্রিক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন। গ্রিস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেওয়া হয়েছে।
গ্রিক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের নয়জন বুলগেরিয়া থেকে এসেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.