গ্রিসের কোস দ্বীপের নিকটবর্তী সাগরে শুক্রবার নৌকাডুবিতে দুইজন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। নৌকাডুবির ঘটনায় তিনজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, কোস দ্বীপের নিকটবর্তী সাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি তীব্র ঢেউয়ের কবলে পড়ে এবং চালক এর নিয়ন্ত্রণ করতে না পারায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় নিহত ও সেসময় উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানায়নি কোস্টগার্ড।
এর আগে গ্রিস সরকার গত শনিবার কোস ও এর পার্শ্ববর্তী দ্বীপ লেরোসে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন শিবির স্থাপন করেছে। আফগানিস্তানে সংকট তৈরি হওয়ার পর শরণার্থীদের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই এই শিবিরগুলো তৈরি করা হয়েছে।
তবে এসব শিবির তৈরি করে সমালোচনার মুখে পড়েছে গ্রিস সরকার। কেননা এসকল শিবির কাঁটাতারের বেড়া দিয়ে আবদ্ধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.