চলে গেলেন ইতালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) মনিকার স্বামী রবার্তো রুসো এই খবর জানান। ৯০ বছর বয়সে মারা গেছেন ‘কুইন অফ ইতালিয়ান সিনেমা’খ্যাত এ অভিনেত্রী।
মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যার মধ্যে ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত ‘লা আভেন্তুরা’ (দি অ্যাডভেঞ্চার) অন্যতম। এই সিনেমা রাতারাতি সাফল্য এনে দিয়েছিল মনিকাকে। ইতালির রোমে মনিকা ১৯৩১ সালের নভেম্বরে জন্মগ্রহণ করেন।
তিনি ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টে দক্ষ ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কম বয়সেই আকৃষ্ট হন থিয়েটারে। রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা। সেখান থেকেই আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি। এরপর এই নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপ্স’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন মনিকা।
কলমকথা/সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.