পিএসজির কোচ হতে পারেন জিনেদিন জিদান, গুঞ্জনটা ছিল অনেক দিন ধরেই। এবার ফ্রান্স থেকে খবর আসছে, ফরাসি পরাশক্তিরা তাকে দলে ভেড়ানোর বিষয়ে কিংবদন্তি এই কোচকে রাজি করিয়ে ফেলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমের শুরুতেই মেসিদের কোচ হচ্ছেন জিদান। খবরটা জানিয়েছেন আরএমসি স্পোর্টসের প্রতিবেদক দানিয়েল রিওলো। তার কথা, ফ্রান্সের রাজধানীতে মরিসিও পচেত্তিনোর জায়গাটা নেবেন ‘জিজু’। তবে চলতি মৌসুমেই নয়, এটা ঘটবে মৌসুম শেষে,
আগামী গ্রীষ্মকালীন দলবদলে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই খবর জানিয়েছেন তিনি। রিওলো সেই ব্যক্তি যিনি গেল গ্রীষ্মে মেসির পিএসজিতে যাওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন প্রথম বারের মতো। এর আগেও তার ট্র্যাক রেকর্ড বেশ ভালো। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে আগামী মৌসুমে পার্ক দেস প্রিন্সেসের ডাগ আউটে থাকবেন তিনি,
কোচিং করাবেন মেসি-নেইমারদের। সেটা হয়ে গেলে ইউরোপীয় দলবদলের বাজারও দেখতে পারে নাটকীয় এক পরিবর্তন। বর্তমানে দলবদলের বাজারের প্রধান খবর, কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া। জিদান পিএসজিতে যোগ দিলে তাও পড়ে যেতে পারে ধোঁয়াশায়!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.