সম্প্রতি তিন মিনিটের এক জুম মিটিংয়ের মাধ্যমে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন সংস্থা বেটার ডটকমের সিইও বিশাল গর্গ।
বিতর্কের মুখে নিজের ভুল স্বীকারও করেন ভারতীয় বংশোদ্ভূত এ কর্মকর্তা। তবে এর জেরেই এবার সেই কর্মকর্তাকে হারাতে হয়েছে নিজের চাকরি। বেটার ডটকমের একটি বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশাল গর্গ কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। তার জায়গায় দায়িত্ব সামলাবেন চিফ ফিনান্সিয়াল অফিসার কেভিন রায়ান। সংস্থার দৈনন্দিন সিদ্ধান্ত নেয়া থেকে শুরু করে বোর্ড অফ ডিরেক্টর্সকে রিপোর্ট করবেন রায়ান।
আরও জানা যায়, বিশাল নিজের থেকে অব্যাহতি নেয়ার খবরটি নাকি আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। আসলে বিশালকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ, প্রকাশ্যেই গণছাঁটাইয়ের বিরোধিতা করেছেন সংস্থার অন্য কর্তা ব্যক্তিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.