যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ৩২ লাখ শিশু অপুষ্ঠির মুখে পড়তে পারে। শীতের কারণে তাপমাত্রা কমতে শুরু করায় এদের মধ্যে দশ লাখ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর পশ্চিমারা আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয়।
ফলে ত্রাণ সংস্থাগুলো অনেকদিন ধরেই দুর্ভিক্ষের সতর্কতা জানিয়ে আসছে। কাবুল সফরে থাকা ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, দেশজুড়ে অনাহার বাড়তে থাকায় এটি একটি কঠিন যুদ্ধে পরিণত হয়েছে।
রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। শীতে বয়স্ক ও শিশুদের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আফগানিস্তান থেকে বিশ্বের মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.