ক্ষমতায় থাকাকালীন সময়ে, ক্ষমতার অপব্যবহার করে দূর্নীতির অভিযোগে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন গ্রেফতার।
প্রধানমন্ত্রী থাকাকালে কোভিড-১৯ মহামারির ধাক্কা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার পদক্ষেপের অংশ হিসেবে বুমিপুতেরা ঠিকাদারদের ক্ষমতায়নের বিষয়ে সরকারি অর্থনৈতিক কর্মসূচির (জন উইবাওয়া) তহবিলের অপব্যবহারের বিষয়ে সাক্ষ্য দিতে বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটে এমএসিসি সদর দফতরে পৌঁছান মুহিউদ্দিন। সে সময় মুহিউদ্দিনের সঙ্গে তার আইনজীবী কে কুমারেন্দ্রানও ছিলেন।
সেখানে কয়েক ঘন্টা ধরে জবানবন্দি দেয়ার পর দুপুর ১টার দিকে মুহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।এমএসিসি জানিয়েছে, শুক্রবার (১০ মার্চ) কুয়ালালামপুর আদালতে পাগোহের এমপি মুহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে অনুমোদন দেওয়া হয়েছে।এমএসিসির বিবৃতিতে বলা হয়, এমএসিসি আইন-২০০৯ এর ২৩ ধারা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিরোধী আইন-২০০১ এর ৪(১) বি ধারায় মুহিউদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.