গত বছরজুড়েই আলোচনায় ছিলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। প্রেম-বিয়ে-সন্তান এগুলোই ছিল আলোচনার কারণ। বছরের শেষ লগ্নে অবসর যাপনের জন্য কলকাতা ছাড়েন এই জুটি। যদিও কলকাতা ছাড়ার আগে জানা যায়নি কোথায় যাচ্ছেন তারা।
পরে জানা যায়, যশকে নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গেছেন নুসরাত। বর্তমানে তাজ ফোর্ট আগুয়াডা রিসোর্ট অ্যান্ড স্পা-তে সময় কাটাচ্ছেন যশরত। সেখানেই জমে উঠেছে এই যুগলের প্রেম। ২০২১ সালের শেষ দিন গোয়ায় কাটিয়েছেন নুসরাত-যশ।
সেখানে নতুন বছর উদযাপনও করেছেন তারা। সেসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। নুসরাতের পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি কাঁধকাটা গাউনে আবেদনময়ী লুকে লেন্সবন্দি হয়েছেন নুসরাত। তার হাত ভর্তি নানারকম ডেজার্ট। এক হাতে রয়েছে থালাভর্তি কেক, পেস্ট্রি-সহ অনেক কিছু! অন্য হাতে চকোলেট মুজ’র গ্লাস ধরে রয়েছেন নুসরাত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.