ইউক্রেনে রুশ অভিযানের কড়া নিন্দা জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। শুক্রবার এক বিবৃতিতে এই অভিযানকে তিনি ‘নৃশংস’ বলে দাবি করেন।
ন্যাটো মহাসচিব বেসামরিক নাগরিকদের ওপর রুশ বাহিনীর আক্রমণের নিন্দা জানান।
ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এগুলো কেবল রাশিয়ার উন্মত্ততার প্রদর্শন। বিবৃতিতে যুদ্ধ বন্ধ এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে ওপর গুরুত্বারোপ করা হয়।
‘ন্যাটো রাশিয়ার সঙ্গে যুদ্ধ চায় না’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধে ন্যাটো কোনো অংশ নয়। তবে মিত্রদেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেছে।
সকল মিত্র দেশ রক্ষায় ন্যাটো অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে এতে বলা হয়, এই লক্ষ্যে ইউরোপের পূর্বাংশে বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র: সিএনএন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.