পরমাণু ইস্যুতে আমেরিকাই বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছে চীন। এ অবস্থায় পরমাণু অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করার জন্য আমেরিকারই প্রথমে পদক্ষেপ নেয়া উচিত।
গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে আমেরিকা ও জাপান ‘চীনের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতার জন্য’ উদ্বেগ প্রকাশ করে এবং স্বচ্ছতার সঙ্গে পরমাণু অস্ত্র কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানায়। এর জবাবে গত শুক্রবার (২১ জানুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এসব কথা বলেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র এবং তারাই আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। বেইজিংয়ের সমালোচনা করার আগে আমেরিকার উচিত তার নিজের দিকে তাকানো এবং পরমাণু অস্ত্র ধ্বংস করে অন্য দেশগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.