ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে তুলনামূলক ভালো অবস্থান গ্রহণ করায় পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করেছে রাশিয়া।
দেশটি জানিয়েছে, এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে সমর্থন করার পরিবর্তে এবার এই সমঝোতাকে রক্ষা করার পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়ার সিনিয়র কূটনীতিক মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সদস্য দেশগুলোর সঙ্গে আমেরিকার ইরান বিষয়ক এক বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
রিয়াদ বৈঠক শেষে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও আমেরিকা এক যৌথ বিবৃতিতে আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় শুরু হতে যাওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার প্রতি সমর্থন জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.