ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩৩তম দিন চলছে আজ। গত শনিবার (২৬ মার্চ) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ড সফরে গিয়ে এই যুদ্ধ পরিস্থিতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেছিলেন বাইডেন। এদিকে, ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের মন্তব্যের কড়া সমালোচনা জানানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না। পুতিনকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন রুশ জনগণ। বাইডেনকে তার মন্তব্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
দেশটির সংবাদমাধ্যমকে মাক্রোঁ বলেন, বর্তমানে সবার মূল লক্ষ্য হলো ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সেখান থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার। কিন্তু কথা বা কাজের মধ্য দিয়ে উত্তেজনা বাড়ানো হলে তা সম্ভভ হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.