
এতে রাশিয়ার সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। পরামর্শের জন্য বুধবার যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।-খবর রয়টার্সের
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া বাইডেনের প্রার্থিতা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বলে দেশটির গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, তাকে (পুতিন) এর খেসারত দিতে হবে।
পুতিনকে তিনি খুনি বলে মনে করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, তা-ই মনে করি।
বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে পুতিনের বিরুদ্ধে। যদিও রুশ প্রেসিডেন্ট তা অস্বীকার করে আসছেন।
এমন একসময় বাইডেনের এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, যখন নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় শাস্তি হিসেবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর রপ্তানি বিধিনিষেধ ঘোষণা করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
রাশিয়া তার জবাবে ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। কিন্তু জোর দিয়ে বলছে, রাশিয়া দুই দেশের সম্পর্কের মধ্যে অপরিবর্তনীয় অবনতি ঠেকাতে চাচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পরামর্শ করতে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অন্তনভকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবকভ বলেছেন, রুশ-মার্কিন সম্পর্কের অবনতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.