আফগানিস্তানে পুরুষ সঙ্গী না থাকলে ভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনও ফ্লাইটেই দেশটির নারীরা বিমানে উঠতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল রোববার (২৭ মার্চ) দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, যে সূত্র থেকে তারা তথ্য পেয়েছেন, নিরাপত্তার আশঙ্কায় নিজেদের নাম প্রকাশে তারা আগ্রহী না। তারা বলেছেন, তালেবানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয় থেকে শনিবার দেশটির সব এয়ার লাইনসকে চিঠি দিয়ে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করে।
গত শনিবার কয়েকজন পুরুষ সঙ্গী ছাড়া নারীকে বিমানে উঠতে দেয়া হয়নি বলে জানায় তারা। তবে যেসব নারী পুরুষ সঙ্গী ছাড়া বিমানের টিকেট কেটে ফেলেছেন, তারা কেবল রোববার ও সোমবার ভ্রমণ করতে পারবেন। এর আগে তালেবান প্রশাসনের একজন মুখপাত্র বলেছিলেন, বিদেশে পড়তে যাওয়া নারীদের উচিত একজন পুরুষ স্বজনকে সঙ্গে নিয়ে যাওয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.