
এর আগে, সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পরমাণু অস্ত্রের তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে এমন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। এমনকি 'ফেডারেশন অফ অ্যামেরিকান সায়েন্টিস্টস'-এর অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল। গতকাল মঙ্গলবার আবার তথ্য প্রকাশ শুরু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ফেডারেশন অব অ্যামেরিকান সায়েন্টিস্টসের নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক হান্স ক্রিস্টেনসেন।
যদিও ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমার সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। তবে সবচেয়ে বেশি পরমাণু বোমা ছিল শীতল যুদ্ধের সময়, ১৯৬৭ সালে। ৩১ হাজার ২৫৫টি। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের সময় যুক্তরাষ্ট্রের কাছে ২২ হাজার ২১৭টি পরমাণু অস্ত্র ছিল বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্যে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.