
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর কারনে দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হয় এই বর্ধিত সভা। স্থানীয় সময় বরিবার সন্ধ্যা ছয়টায় বুকিত বিন্তাং এক অভিজাত রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। কমিউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদেরের সঞ্চলনায় বর্ধিত সভায় সভাপত্বি করেন সংগঠনটির সভাপতি মোস্তফা ইমরান রাজু।
এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, যুগ্ম সম্পাদক সাঈদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক কবি আবু সুফিয়ান দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য বাপ্পি কুমার দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন সংবাদ প্রচার সঠিক তথ্য প্রচার, সাংবাদিকদের প্রবাসীদের সকল সংবাদ তুলে ধরা নৈতিক দায়িত্ব। বাংলাদেশ দূতাবাস ও মালয়েশিয়ার ইমিগ্রেশন সংবাদ সহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল সংবাদ তুলে ধরতে হবে।
প্রবাসে সাংবাদিকতা অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করার জন্য ধন্যবাদ জানান সভাপতি তার বক্তব্য।
এছাড়াও সংগঠনকে আরো গতিশীল করার জন্য সকলের একসাথে কাজ করার আহবান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.