আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি মন কেড়েছিলেন। তার গানগুলো আজকের ছেলে-মেয়েদের মধ্যেও জনপ্রিয়।
তিনি ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’র মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু'টো গান লিখে দিও। আমি গাইব। গান লিখেও দিয়েছিলাম। কোনো কারণে হয়তো সময় পাননি, তার গেয়ে ওঠা হয়নি। সন্ধ্যাদিও মারা গেলেন, খারাপ লাগে।’
তিনি বলেন, ‘মাতৃভাষার জন্য বীরত্বের সঙ্গে লড়াই করা সকল শহীদদের স্যালুট জানাই। বহু ভাষার বহুত্ব আজ ভারতে উদযাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালোবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.