
আন্তর্জাতিক বাজারে গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মূল্য। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্কের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
২০২৩ সালে এখন পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের চুক্তি হ্রাস পেয়েছে ১৭ শতাংশ। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো কোনো নতুন বছরে গ্যাসের দাম এত কমলো।
আগামী ফেব্রুয়ারির জন্য প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ১ দশমিক শূন্য সেন্ট। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ৩ ডলার ৭১০ সেন্টে।
গত ৩০ ডিসেম্বরের পর যা সবচেয়ে কম। গত শুক্রবার প্রাকৃতিক গ্যাসের চুক্তি কমেছে ৫ শতাংশেরও ওপরে। এমএমবিটিইউপ্রতি দামের নিষ্পত্তি হয়েছে ৩ ডলার ৫২ সেন্টে। ২০২১ সালের জুলাইয়ের পর যা সর্বনিম্ন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.