নভেল করোনাভাইরাসের তীব্রতা কমে আসছে। রবিবার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৮ জন, আর এ রোগে মৃত্যু হয়েছে ৯৭৭ জনের।
এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ২২ হাজার ১৬ জন। মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্স থেকে জানা গেছে এ তথ্য।
পরিসংখ্যান বলছে, গতকাল বিশ্বে করোনা সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে রাশিয়ায়। দক্ষিণ কোরিয়ায় এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৭২৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১০৯ জনের। একই দিন রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১৬৮ জনের; আর করোনা পজিটিভি হিসেবে সেখানে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৪৬ জন।
এদিন বিশ্বের অন্য যেসব দেশে করোনার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো—ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৮ হাজার ৯৫৪ জন, মৃত্যু ৪০ জন), ইতালি (নতুন আক্রান্ত ৫৬ হাজার ২৬৩ জন, মৃত্যু ৭৯ জন), জার্মানি (নতুন আক্রান্ত ৩১ হাজার ২৬৭ জন, মৃত্যু ২২ জন), থাইল্যান্ড (মৃত্যু ১২৬ জন, নতুন আক্রান্ত ১৭ হাজার ৭৮৪ জন)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.