
শুক্রবার (৫ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বেজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫০ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৯৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ২১৭ জন।
যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৫২ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.