করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৬৪৮ জন। এর আগে গতকাল (রোববার) ৫ হাজার ৩৩১ জনের মৃত্যু এবং ৪ লাখ ৭৯ হাজার ৪৫২ জন রোগী শনাক্ত হয়েছিল।
আজ সোমবার (২৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ১৭ লাখ ৪০ হাজার ২৪৯ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ১৬ হাজার ৮৬৬ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.