প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৪৫ হাজার ১০৪ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ১৩৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৩৮১ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৩৪২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৬ লাখ ৭ হাজার ৩৩৭ জনের। মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৮৬৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ২৭৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.