
শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই বুধবার শুরু হতে যাচ্ছে পার্লামেন্ট অধিবেশন।
এই অধিবেশনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজপাকশার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার বিরোধী দল সমাগি জন বালাবেগায়া (এসজিবি) নেতা সাজিদ। খবর এএনআই।
সাজদি প্রেমাদাসা গত ১১ এপ্রিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া মাহিন্দ রাজপাকশাকে অভিশংসন ও দেশটির সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আবেদনে স্বাক্ষর করেছিলেন।
গত শনিবার নিজ দলের আয়োজিত এক কর্মসূচিতে প্রেমাদাসা বলেছিলেন, প্রধানমন্ত্রী মাহিন্দ রাজপাকশার বিরুদ্ধে পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে অনাস্থা প্রস্তাব উত্থাপন হতে পারে।
এদিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার রঞ্জিত সিয়ামবালাপিতিয়া ৩০ এপ্রিল পদত্যাগ করেন। কলম্বো পেজের খবর অনুযায়ী, বুধবারই পার্লামেন্টের অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত করার কথা রয়েছে।
এপ্রিলের শুরু থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকশার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিরোধীদের দাবি, রাজপাকশা জনগণের আস্থা হারিয়েছেন।
তবে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট। পরে প্রেসিডেন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপসভা গঠন করেন।
তবে নতুন মন্ত্রিসভায়ও বড় ভাই মাহিন্দ রাজপাকশাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তিনি। রাজপথে যারা আন্দোলন করছেন, তারা চান রাজপাকশা ও গোতাবায়া দুজনই পদত্যাগ করুক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.