ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র সইসরাইল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া।
হামাসের বিবৃতিতে ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলা হয়, ফিলিস্তিন সংকটের ব্যাপারে ব্রিটেন তার অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করে যাচ্ছে।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিটিশ সরকার ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের ঐতিহাসিক ভুল সংশোধন ও ক্ষমা চাওয়ার পরিবর্তে নির্যাতিত ফিলিস্তিনিদের সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.