সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, একটি বানর সেলুনে বসে চুল দাঁড়ি কাটছে। ভিডিওতে আরও দেখা যায়, একদম মানুষের মতো সেলুনের চেয়ারে বসে রয়েছে এক বানর। বানরটির গলায় জড়ানো রয়েছে তোয়ালে।
সেলুনের কর্মী প্রথমে তার মুখের চুল আঁচড়িয়ে একটি ট্রিমার দিয়ে ছাঁটা শুরু করেন। বানরটি আবার বারবার আয়নায় দেখতে থাকে তাকে কেমন লাগছে। সেলুনে আসা অন্যরা এই অভিনব দৃশ্য দেখে প্রথমে অবাক হন।
বিরল এই দৃশ্য নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন তারা। ভারতের এক আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা প্রথমে ওই ভিডিও টুইটারে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এবার অনেক বেশি স্মার্ট লাগছে। শেয়ার করার সাথে সাথে ওই ভিডিও ভাইরাল হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.