
ভারতের কট্টর খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণ করেছেন। এক মাসেরও বেশি আগে তাকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছিল পুলিশ। এর আগে একাধিকবার তিনি গ্রেফতারি এড়িয়েছেন। পাঁচ সপ্তাহের অভিযান শেষে অমৃতপাল সিংকে আত্মসমর্পণকে বাধ্য করেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
রবিবার কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। পাঞ্জাবের মোগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিখরা পাঞ্জাবের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ।পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অমৃতপালকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে পুলিশ।
এই গ্রেফতারি অমৃতপালের ‘ইচ্ছায়’ হয়নি। পাঞ্জাব রাজ্য পুলিশ একটি টুইটে জানিয়েছে, ‘(আমরা) নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানাই। কোনও ভুয়া খবর শেয়ার করবেন না। সবসময় খবর খতিয়ে দেখে শেয়ার করুন।’
স্থানীয় গণমাধ্যম পুলিশি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, রবিবার ভোরে অমৃতপাল আত্মসমর্পণ করেছেন। শিখ ধর্মীয় নেতা, যশবীর সিং রোড্ডেও বলেন, ২৯ বছরের এই তরুণ মোগায় একটি গুরুদ্বারে সকালের প্রার্থনা করার পর আত্মসমর্পণ করেন।
অমৃতপাল এবং তার সহযোগীদের বিরুদ্ধে ভারতে অশান্তি ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের আক্রমণ এবং তাদের দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.