ভারতের হারিয়ানা রাজ্যের ভিওয়ানি জেলার খনি এলাকায় ভূমিধসে মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি এবং ১২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। বেশ কয়েকজন মাটির নিচে চাপা পড়ে আছেন বলেও খবর পাওয়া গেছে।
ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে শনিবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। খবর দ্যা ইকোনোমিক টাইমসের। এ সময় খনির কাজে ব্যবহৃত প্রায় এক ডজন যানবাহনও ধসের নিচে চাপা পড়েছে।
ইতিমধ্যেই উদ্ধারের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, খনি এলাকায় পাহাড়ের একটি বড় অংশে ফাটলের কারণে এ ভূমিধস হয়েছে।
উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থলে যান হারিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তবে এখন পর্যন্ত পাহাড়ে ধস নামার কারণ জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.