
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২২ মার্চ (বুধবার) মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে তার একদিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে রোজা শুরু হওয়ার কথা।
বৃহস্পতিবার (৯ মার্চ) আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস। রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি।
সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, চলতি বছর যদি ২৯টি রোজা হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে; আর উপমহাদেশে হবে ২২ এপ্রিল। আরবি মাসের শুরু ও শেষ সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এ মাসের নাম এসেছে আরবি ‘রামাদ’ শব্দ থেকে। এর অর্থ ‘তপ্ত’ বা ‘শুষ্কতা’। রমজান মাস দোয়া কবুলের মাস।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয়।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.