প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১২:১৪ পি.এম
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় ৫০ জনের প্রাণহানি

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে বলে সোমবার আলজাজিরা জানিয়েছে।
দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারীদের পৃথক দুই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। উগান্ডা সীমান্তবর্তী দুটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই অঞ্চলে ১২টির মতো সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। এর মধ্যে একটি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) সংশ্লিষ্টরা এ হামলা চালিয়ে থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.