দিল্লি থেকে মুম্বাই যাওয়ার পথে মাঝ আকাশে বিমানে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে সে সময় তার চিকিৎসায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। গতকাল (১৬ নভেম্বর) ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ইন্ডিগোর টুইট শেয়ার করে সহকর্মী ভাগবতের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেশায় চিকিৎসক ভাগবত সামলান দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ছবিতে দেখা যায়, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাকে পরীক্ষা করছেন।
এ নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন।’ মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.