
বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
গত এপ্রিল থেকে শ্রীলংকায় অর্থনৈতিক সংকট শুরু হয়। বৈদেশিক ঋণে জর্জরিত দেশটি নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। এরপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের দাবি জোরদার হয়।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে।
আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার (প্রায় ৫২,৪০০ কোটি টাকা) ব্যয় করার কথা ছিল শ্রীলংকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.