মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির অনলাইন দ্বিভাষিক সংবাদ পোর্টাল ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মালেশিয়ান পুলিশ জানায়, বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালানো হয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটির বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান জুয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরের দিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হয়।
অভিযানকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, এই জুয়ার আসর থেকে জুয়াড়িদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো। অভিযানে পাঁচ বাংলাদেশিকে আটক এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.