
মালয়েশিয়ায় সাবেক নৌবাহিনীর প্রধান ও মন্ত্রী মাহবুব আলী খান এর মৃত্যু বার্ষিকী পালন
বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
মালয়েশিয়া দিনব্যাপী সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের ৩৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ, খতমে কোরআন, এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে মালয়েশিয়াস্থ মাহবুব আলী খান স্মৃতি সংসদ।
সংগঠনের সভাপতি মাহবুব আলম শাহ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবু কাউছার ভূঁইয়ার পরিচালনায় দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, মালয়েশিয়া যুবদলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম খান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ জালাল হোসেন, মো ইকবাল হোসেন মাজু ,বিএনপি নেতা আনোয়ার পারভেজ, খোকন ভুঁইয়া ,মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. মেহেদী হাসান ,যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা ,সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মধু, মোশারফ হোসেন, শেখ মোঃ তুহিন। যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালি ও মো. ইসমাইল হোসেন আখন্দ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম , মালয়েশিয়া শাখা নবীন দলের সাধারণ সম্পাদক মোঃ শাওন আহমেদ, মোঃ ফারুক মোঃ জাকির হোসেন সহ অসংখ্য নেতাকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মাওলানা আবু তাহের পেশ ইমাম বুকিত বিনতাং মসজিদের তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে এতিমদের মাঝে খাবার বিতরণ ও কোরআন খতম করানো এবং হাদিয়া প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.