মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভগ। সোমবার (২২ নভেম্বর) রাতে বালাকংয়ে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় দেশটির অভিবাসন বিভাগের অভিযান চালায়।
ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়াদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। তিনি জানান, অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আইনানুগ ব্যবস্থা এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.