মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাঁচ তারকা হোটেল ইন্টার কন্টিনেন্টালে ’বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক বসিরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মালয়েশিয়া নব নির্বাচিত সভাপতি দাতো আব্দুর রউফ লিটনের সার্বিক সহযোগীতায় ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়। বঙ্গবন্ধু একটি ইতিহাস। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারাজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু সব সময় গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন। সে কারণেই বাঙালি জাতি আজও বন্ধুবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করে। বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনিই দেশের সব অর্জন ও উন্নয়নের শেষ ঠিকানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নূরুল ইসলাম হিরু এম পি , সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। এ ছাড়া মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাতোশ্রী কামরুজ্জামান কামাল ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদও উপস্থিত ছিলেন দাতোশ্রী জালাল উদ্দীন সেলিম।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির সভাপতি দাতো আব্দুর রউফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক ও মালয়েশিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সহসভাপতি এম এম মামুন উর রশিদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.