মালয়েশিয়া সেলঙ্গার ইমিগ্রেশন ৫০১ অবৈধ অভিবাসী কর্মীদের আটক করেছে।
স্থানীয় সময় শুক্রবার মধ্য রাতে ২২ নম্বর সেকশনে একটি পণ্য সামগ্রী পেকেজিং কোম্পানিতে স্থানীয় নাগরিকদের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান, সেলাঙ্গার জেআইএম -এর উপ-পরিচালক টারমিজি তালিব আলী হোসেন। গ্রেফতার কৃত সকলের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধো। তারা সকলে ভারত,ইন্দোনেশিয়া, নেপাল, বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কার নাগরিক, তবে বাংলাদেশের ঠিক কতজন আটক হয়ে নিদিষ্ট করে জানো হয়নি।
মামলাটি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে জানান টারমিজি তালিব আলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.