
আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমার পুলিশ। এ বিষয়ে তদন্তের জন্য সু চিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক রাখা হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি থানা থেকে পাওয়া নথি বার্তা সংস্থা রয়টার্স দেখেছে বলে জানিয়েছে।
নথিতে বলা হয়, সু চির বাসভবন তল্লাশি করে সেনা কর্মকর্তারা রেডিও খুঁজে পেয়েছেন, যা অবৈধভাবে আমদানি করা হয়। এ ধরনের রেডিও ব্যবহারের অনুমতিও ছিল না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.