মিয়ানমারের গণতন্ত্রকামী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াইয়ে গত বুধবার (৩ নভেম্বর) ও বৃহস্পতিবার (৪ নভেম্বর) শতাধিক জান্তা সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
মারা গেছেন বেশ কয়েকজন প্রতিরোধযোদ্ধাও। শুক্রবার (৫ নভেম্বর) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি স্থানীয় বেশ কয়েকটি প্রতিরোধগোষ্ঠীর বরাতে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মিয়ানমারজুড়ে জান্তা নিয়ন্ত্রিত বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে অভ্যুত্থানবিরোধী সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। ইয়াঙ্গুন, মান্দালয়, ম্যাগওয়ে, সাগাইংয়ের মতো শহরগুলোর পাশাপাশি তানিনথারি অঞ্চল এবং চিন, শান ও কায়াহ রাজ্যে অভ্যুত্থানবিরোধীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা বাহিনী।
গত বৃহস্পতিবার পেকন শহরের পশ্চিমে পিডিএফ, শান রাজ্যের পেকন ও মোবি থেকে যাওয়া কারেনি যোদ্ধা এবং কায়াহ রাজ্যের লোইকাও ও ডেমোসো থেকে যাওয়া কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টির সশস্ত্র শাখা কারেনি আর্মির সম্মিলিত শক্তির সঙ্গে শাসক বাহিনীর ভয়ঙ্কর লড়াই শুরু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.