
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় নিহত হয়েছেন ১২ জন, যাদের মধ্যে ছয়জন নারী।
এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৬ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।
এতে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে শহরের সরকার। হামলার কারণ স্পষ্ট নয়।
এক মাসের ব্যবধানে রাজ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। মেক্সিকোয় রেকর্ড মাত্রার গ্যাং সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় বসেছিলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ।
তার প্রশাসনকে এখনও মাদককারবারিদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.