
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়াও ইউক্রেনের হামলায় তাদের যুদ্ধজাহাজ ক্ষতির কথা স্বীকার করেছে। পাশাপাশি এই ঘটনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে মস্কো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পর মোস্কভা ক্রুজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
অন্যদিকে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোস্কভা মিসাইল ক্রুজারে আগুন ধরে যাওয়ার কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়।
কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনেরকৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের ওদেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো বলেন, কৃষ্ণসাগরে নেপচুন ক্ষেপণাস্ত্র রাশিয়ান জাহাজের খুব মারাত্মক ক্ষতি করেছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে একটি সম্প্রচারে অংশ নিয়ে বলেন, রুশ যুদ্ধজাহাজ দ্য মোস্কভা প্রবলভাবে জ্বলছে। এই ঝোড়ো সমুদ্রের তারা সাহায্য পাবে কি না তা অজানা। সেখানে ৫১০ জন ক্রু সদস্য আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.