করোনার নতুন ধরনের সংক্রমণরোধে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়।
ফ্লাইট স্থগিত করা সাত দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি। প্রতিবেদনে বলা হয়, দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বহাল থাকবে।
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালিতে এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয়েছেন। হংকংয়েও হয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.