
মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
পুতিনের সাথে ওই বৈঠকে তাকে কেবল ‘রাশিয়ার নয়, বরং পুরো বিশ্বের নেতা’ বলে প্রশংসা করেছেন তিনি। মিন অং হ্লেইং আরও বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে গর্বিত। আমি আপনার জন্য গর্ববোধ করি।
আপনি যখন দেশটি শাসন করতে শুরু করলেন, বলা যায় তখন থেকেই রাশিয়া বিশ্বের এক নম্বর দেশ হয়ে উঠল। কারণ আপনি পুরো বিশ্বের স্থিতিশীলতা নিয়ন্ত্রণ ও সংগঠিত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.