
ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বেশ কিছু দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক পাশ্চাত্যের এ নিষেধাজ্ঞায় যোগ দেবে না বলে জানিয়েছে।
রোববার (১৩ মার্চ) তুরস্কের আনাতোলিয়ায় একটি কুটনৈতিক ফোরামে এই কথা জানান তিনি। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে তুরস্কের অবস্থান সম্পর্কে প্রশ্ন করলে মেভলুত কাভুসোগলু বলেন, আমরা বিশ্বাস করি নিষেধাজ্ঞা সমস্যার সমাধান করবে না।
রোববার রুশ সংবাদ সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে। অন্যদিকে একই সময়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ওই কূটনৈতিক ফোরামে বলেছেন, মস্কোর ওপর ন্যাটো সদস্যভুক্ত সব দেশ নিষেধাজ্ঞা আরোপ করবে বলে আশা করছেন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.