ছেলের হাতে স্মার্ট ফোন দিয়ে বড় গচ্চা গেল প্রবাসী ভারতীয় এক দম্পতির। ২২ মাসের এক ক্ষুদে বাবা-মায়ের দেখাদেখি অনলাইনে দেড় লাখ টাকার ফার্নিচার অর্ডার করলো। সম্প্রতি নিউ জার্সির বাসিন্দা প্রমোদ এবং মধু কুমারের বাড়িতে হঠাৎই ডেলিভারি হতে থাকে একের পর এক আসবাবপত্র। ফুলদানি, আরামকেদারা সহ একাধিক আসবাব চলে আসে বাড়িতে। শুরুতে অবাক হয়ে যান এই দম্পতি।
অর্ডার না করা সত্ত্বেও কী ভাবে ওয়ালমার্ট থেকে আসবাবপত্র তাদের বাড়িতে ডেলিভারি হচ্ছে? কে সেগুলি অর্ডার করল? হঠাৎই তাদের সন্দেহ যায় অংশের দিকে। তাদের ২২ মাস বয়সী ছেলে অংশ। বাবা-মায়ের জেরার মুখে কিছুই বলছিল না। কারণ কথাই তো ঠিকমতো এখনো বলতে পারেনা ক্ষুদে অংশ। তবে তার ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকায় বুঝে যান তারা।
এ কাজ অংশেরই। মায়ের ফোন নিয়ে ওয়ালমার্ট থেকে একের পর এক ফার্নিচার অর্ডার করে গিয়েছে দুষ্টু এই একরত্তি। অংশের বাবা মা ভারতের নাগরিক হলেও অনেক বছর থেকে নিউ জার্সিতে বসবাস করছেন। সেখানেই জন্ম অংশের। তবে ব্যস্ততার কারণে বাবা-মা কেউ ই অংশকে সময় দিতে পারেন না। মোবাইল দিয়ে ছেলেকে ভুলিয়ে রাখেন। আর ফোন ঘাটতে ঘাটতে কোনো এক ফাঁকে মায়ের ফোন থেকে ফার্নিচার অর্ডার করে ফেলেছে সে।
কলমকথা/ সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.