ছুটির দিনে ঘোরাফেরা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে দক্ষিন আমেরিকার জনবহুল দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যেতে দেখা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার (৫ জানুয়ারি) পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার অনুমোদন দিয়েছে। ব্রাজিলের স্বাধীন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা ফাইজার-বায়োএনটেকের তৈরি শিশু-উপযোগী ডোজ নিরাপদ ও কার্যকর এমন ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সবুজ সংকেত দেয়া হলো।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, ‘শিশুদের টিকা দিতে চাওয়া সকল বাবা-মাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড টিকা দেয়ার নিশ্চয়তা দেবে।’ ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ চূড়ান্ত অনুমোদন দেয়া হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.