
শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে করে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই (২৩ ডিসেম্বর) বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের নির্ধারিত আরও ২ হাজার ১২০টি ফ্লাইটও ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।
এতে করে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের ছুটির মধ্যে ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে। রয়টার্স বলছে, ফ্লাইট বাতিলের পাশাপাশি হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিতও হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। যার মধ্যে এক-তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের।
শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া ৪৪০০ ফ্লাইটের মধ্যে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটও রয়েছে। বৃহস্পতিবার এই সংস্থাটি ১৪০টি ফ্লাইট বাতিল করেছে এবং শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৯০টি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.