প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ১১:২৩ এ.এম
শেষ আটে আর্জেন্টিনার সঙ্গে উরুগুয়ে-প্যারাগুয়ে

কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও চিলি। শেষ দুই দল হিসেবে এবার তাদের সঙ্গী হলো উরুগুয়ে ও প্যারাগুয়ে। শুক্রবার বলিভিয়াকে হারিয়েছে উরুগুয়ে। আর টানা দুই বারের সাবেক চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে জিতে তাদের সঙ্গী প্যারাগুয়ে। কুইয়াবার এরেনা পান্তানালে ৪০ মিনিটে জাইর কুইন্তেরোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে খেলার ১১ মিনিট বাকি থাকতে ২-০ করেন এদিনসন কাভানি। একটি করে হার ও ড্রয়ের পর একমাত্র জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ানরা। আরেক ম্যাচে প্যারাগুয়ে একই স্কোরে হারিয়ে দিয়েছে চিলিকে। ব্রায়ান সামুদিও ও মিগুয়েল আলমিরনের গোলে ৩ পয়েন্ট আদায় করেছে তারা। ৬ পয়েন্ট সংগ্রহে এখন দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে।
আগামী মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার হাতছানি নিয়ে উরুগুয়েকে মোকাবিলা করবে তারা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা একই দিন মুখোমুখি হবে বলিভিয়ার। চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের লড়াই শেষ করেছে চিলি, এখন তাদের অবস্থান তিনে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.