
বিশ্ববাজারে জ্বালানির কমে যাওয়ায় গত সপ্তাহে ডিজেল ও এলপি গ্যাসের দাম কমেছে শ্রীলঙ্কায়। তার সঙ্গে তাল রেখে দেশটিতে কমেছে গণপরিবহনের ভাড়াও।
কিন্তু তার ৫ দিনের মধ্যেই বিদ্যুতের দামে রীতিমতোলাফ দিয়ে অতিক্রম করেছেদেশটিতে।
শ্রীলঙ্কার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বিষয়ক সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কার বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৯ আগস্ট) বিদ্যুতের দাম এক ধাক্কায় ৭৫ শতাংশ বাড়িয়েছে সরকার।
এক বিবৃতিতে এই দিন কমিশনের চেয়ারম্যান জনকা রত্নায়েকে বলেন, ‘বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বিদ্যুতের দাম যৌক্তিক পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখেই এ দাম বাড়ানো হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.